মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বড়পর্দায় অভিষেক করেই বাজিমাত করেছে এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১১.৪৯ পিএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বড়পর্দায় অভিষেক করেই বাজিমাত করেছেন এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রথম সিনেমার মাধ্যমে যেমন পেয়েছেন দর্শকের ভালোবাসা তেমনই পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সিনেমার পাশাপাশি বেছে বেছে নাটকেও কাজ করেন এই অভিনেত্রী। এছাড়াও টিভি কমার্শিয়ালেও সমানতালে কাজ করে যাচ্ছেন সুনেরাহ। সম্প্রতি পাঠাও ফুড-এর জোশ ডিল ক্যাম্পেইনের অ্যাম্বাসেডর হয়েছেন সুনেরাহ বিনতে কামাল। তার ধারাবাহিকতায় ক্যাম্পেইনের লক্ষ্যে ৩টি বিজ্ঞাপন নির্মিত হয়েছে। ফুলস্ক্রিন ফিল্মস-এর ব্যানারে বিজ্ঞাপন ৩টি নির্মাণ করেছেন নির্মাতা ইফতেখার আহমেদ ওশিন। যিনি ক্লোজআপ কাছে আসার গল্প নির্মাণ করে আলোচনায় রয়েছেন। এদিকে বিজ্ঞাপন ৩টিতে সুনেরাহ বিনতে কামালের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন ইয়াশ রোহান। যিনি এ প্রজন্মের একজন প্রতিশ্রুতিশীল অভিনেতা হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। জোশ ডিল ক্যাম্পেইনের ২টি বিজ্ঞাপন ইতোমধ্যেই অনলাইনে অবমুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, এই ক্যাম্পেইনের ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে ছিল ‘ক্যারটকম’। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন সায়েদ শাহেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com