শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ইভ্যালিকাণ্ডে সিএমএম কোর্টে জামিন পেলেন শবনম ফারিয়া

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩১ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত এক গ্রাহকের মামলায় জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত।

আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম মামলার পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে অভিনেত্রী শবনম ফারিয়ার আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ১৩ ডিসেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ আট সপ্তাহের আগাম জামিন দেন

সে দিন শবনম ফারিয়ার পক্ষে আইনজীবী নিয়াজ মোর্শেদ শুনানি করেন।

নথি থেকে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল, চেয়ারম্যান শামীমা নাসরিন, তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ নয়জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা তাঁর তিন লাখ ১৮ হাজার টাকা আত্মসাতে সাহায্য করেছে। তাঁর টাকা তিনি এখনও উদ্ধার করতে পারেননি। তাই তিনি বাধ্য হয়ে মামলা করেছেন।

এন টিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com