মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

একক নাটক “মাহুৎটুলির বাড়ি”

  • আপডেট সময় রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭.৩৯ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ গতকাল ৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টায় এনটিভিতে প্রচারিত হলো উদীয়মান তরুণ নির্মাতা স্বপন বিশ্বাসের নাটক “মাহুৎটুলির বাড়ি”। খায়রুল বাশার ও জান্নাতুল সুমাইয়া হিমি মুখ্য ভূমিকায় জুটি বেধেছেন নাটকটিতে।ভালোবাসা জয় করা নতুন দম্পতিদের জীবনযুদ্ধের নানাখুটিনাটিকে এক জোড়া কাল্পনিক চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নাটকটিতে।যেখানে সুদীপ ও শৈলি বাড়ি থেকে পালিয়ে পুরান ঢাকার মাহুৎটুলির একটি বাড়ি ভাড়া নিয়ে কোনোরকমে আশ্রয় পেলেও টিকে থাকার লড়াইটা যেন দিন দিন কঠিন হয়ে পড়ে। কিন্তু শেষ রক্ষা যেন আর করতে পারে না তারা, হারিয়ে যায়।

মাসুম শাহরীয়ারের রচনায় বাস্তবধর্মী এই নাটকটিতে অন্যান্যদের মধ্যে আরও অভিনয় করেন ফাখরুল বাশের মাসুম, জোবায়ের, তাহমিনাসহ হালের বেশ কিছু পরিচিত মুখ।
নির্মাতা স্বপন বিশ্বাস এর আগে আরও ১২টির মতো নাটক পরিচালনা করেছেন। মাহুৎটুলির বাড়ি সম্পর্কে তিনি বলেন, নাটকটি সম্পূর্ণ জীবন নির্ভর। বাস্তবতার সাথে মিল থাকায় দর্শকরা বিশেষ করে তরুণ দম্পতিদের কাছে আলাদাভাবে গ্রহণযোগ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com