বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পাকিস্তানে সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় ৭ সেনা ও ১৫ ‘সন্ত্রাসী’ নিহত

  • আপডেট সময় শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ১২.০৮ এএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে দুইটি সামরিক ঘাঁটিতে রাতের জঙ্গী হামলা নিরাপত্তা বাহিনী সফলভাবে প্রতিহত করেছে বলে দেশটি বৃহস্পতিবার জানিয়েছে। হামলাগুলোতে ৭ জন সৈনিক ও ১৫ জন আক্রমণকারী নিহত হয়েছেন

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ একটি ভিডিও বার্তায় জানান যে, বুধবার গভীর রাতে নুশকি ও পাঞ্জগুর জেলা দুইটিতে সেনা অভিযান পরিচালনা করা হচ্ছে। ঐ দুই জায়গায় বুধবার রাতে হামলা হয়েছিল।

আহমেদ বলেন, “উভয় স্থান থেকেই সন্ত্রাসীদের বিতাড়িত করা হয়েছে। এই মুহুর্তে, পাঞ্জগুরে চার বা পাঁচজনকে (হামলাকারী) নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে এবং তাদের দ্রুতই নিষ্ক্রিয় করে ফেলা হবে”।

পরবর্তীতে প্রকাশিত একটি সামরিক বিবৃতিতে এটিও নিশ্চিত করা হয় যে, সংঘর্ষে চারজন সৈনিক আহত হয়েছেন। বিবৃতিটিতে বলা হয়, “প্রাথমিক তদন্ত অনুযায়ী, গোয়েন্দা সংস্থাগুলো সন্ত্রাসীদের সাথে আফগানিস্তান ও ভারতে অবস্থিত তাদের নিয়ন্ত্রণকারীদের মধ্যকার বার্তা আদান-প্রদান সনাক্ত করেছে।”

বেলুচ লিবারেশন আর্মি নামে পরিচিত একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যুগপৎভাবে পরিচালিত এই হামলা দুইটির দায় স্বীকার করেছে। তারা দাবী করে যে, তাদের কথিত আত্মঘাতী দল পাকিস্তানের আধাসামরিক বাহিনীর ঘাঁটিগুলোতে হানা দিয়ে গুরুতরভাবে হতাহত করতে সক্ষম হয়।

তবে পৃথকভাবে এই দাবিটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। বিচ্ছিন্নতাবাদীরা এ ধরণের ঘটনার তথ্য প্রায়ই তাদের পক্ষে অতিরঞ্জিত করে প্রচার করে।

প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ, বহু বছর ধরেই বিদ্রোহী হামলার শিকার হয়ে আসছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সহিংসতার সংখ্যা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেন যে, বেলুচিস্তানের বিদ্রোহীরা প্রতিদ্বন্দ্বী দেশ ভারত থেকে অর্থ ও সহায়তা পেয়ে থাকে। ভারতের কর্মকর্তারা এমন দাবি নাকচ করেন। ধারণা করা হয় যে বেলুচিস্তানের জঙ্গীরা সেখানে হামলা পরিচালনা করার উদ্দেশ্যে, প্রতিবেশী দেশ ইরানে তাদের ঘাঁটি তৈরি করেছে।

প্রদেশটির সাথে আফগানিস্তানেরও সীমান্ত রয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা বলেন যে, সেখানেও বেলুচিস্তানের জঙ্গীদের নিরাপদ আশ্রয়স্থল রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com