বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মেক্সিকোতে সাক্ষাৎকার নেবার সময় সাংবাদিককে গুলি করে হত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.৪৮ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

মেক্সিকো সিটি — একটি অনলাইন পত্রিকার একজন সাংবাদিক সোমবার একটি ভিডিও সাক্ষাত্কার রেকর্ড করার প্রস্তুতি নেবার সময় আততায়ীদের দ্বারা গুলিবিদ্ধ হন। ওই পত্রিকার ডিরেক্টর আরমান্দো লিনারেস বলেছেন, মেক্সিকোতে এক মাসেরও কম সময়ের মধ্যে এ নিয়ে চতুর্থ কোনো সাংবাদিক নিহত হলেন।

মনিটর মিচোয়াকান নামে ওই অনলাইন পত্রিকার পরিচালক আরমান্দো লিনারেস বলেছেন, পত্রিকাটির উপ-পরিচালক রবার্তো টলেডো এক ব্যক্তির সাক্ষাত্কার রেকর্ড করার উদ্দেশ্যে তাঁর অফিসে প্রবেশ করার সাথে সাথে তিনজন সশস্ত্র লোক তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেসময় তারও সেখানে থাকার কথা ছিল।

লিনারেস বলেন, “মাত্র বিশ মিনিট আগেই আমি তাকে ফোন করে বলেছিলাম, আমরা একজন ব্যক্তির সাক্ষাৎকার নিতে তাঁর অফিসে যাচ্ছি”, “আমার পথে একটু দেরী হওয়ায়, আমি পৌঁছানোর আগেই তিনি সেখানে পৌঁছে যান। তারপর ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন, আর প্রায় সঙ্গে সঙ্গেই বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে”।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানের প্রসিকিউটররা বলেছেন, তারা জিতাকুয়ারো শহরে মামলাটি তদন্ত করছেন।

মিচোয়াকান রাজ্যের অ্যাটর্নি অফিস থেকে এক বিবৃতিতে জানান হয়েছে, টলেডোকে একটি হাসপাতালে নেয়া হলে, ক্ষত থেকে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।

লিনারেস বলেন, টলেডো দুই বছর ধরে মনিটর মিচোয়াকানের জন্য কাজ করছিল, তাঁর কাজ ছিল ভিডিও স্টোরিগুলো রেকর্ড করা।

সোমবার সকালে টলেডোর মৃত্যুর ঘোষণা দিয়ে তিনি এক ভিডিও বার্তায় বলেন, তাঁদের ওয়েবসাইটটি সরকারী দুর্নীতির বিষয়ে রিপোর্ট করার জন্য ক্রমাগত হুমকি পেয়ে আসছিল।

লিনারেস বলেন, বর্তমানে ন্যাশনাল গার্ড তার নিরাপত্তা দিচ্ছে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোরের মুখপাত্র, হেসুস রামিরেজ, এক টুইট বার্তায় বলেছেন, প্রশাসন টলেডোর হত্যার নিন্দা জানিয়েছে।

সোমবার দিন শেষে লিনারেস বলেন, টলেডোর হত্যাকাণ্ডের পর কাজ চালিয়ে যাবেন কিনা, তা বিবেচনা করতে তিনি বাধ্য হচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com