মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরো ১৪ দিন বাড়ছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ১২.১৬ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির সময়সীমা আরো ১৪ দিন বাড়ানো হচ্ছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি  একথা জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘সারাদেশে করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের কাছাকাছি। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটির বিশেষজ্ঞদের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষে পাঠদান কর্মসূচি ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। এটি আরো দুই সপ্তাহের জন্য বৃদ্ধি করা হবে।’
মন্ত্রী সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, ‘স্বাস্থ্যবিধি  মেনে চললে করোনা সংক্রমণের হার কমে আসবে। তাহলে খুব শিগগিরই শিক্ষার্থীদেরকে স্বাভাবিক পরিবেশে শ্রেণিকক্ষের পাঠদানের পরিবেশে নিয়ে যেতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com