শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ১.৪০ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (৩০ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের গুলবাগ নতুনপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত শামীমা খাতুন সাথী (২৩) দিনাজপুর জেলার পারবর্তীপুর উপজেলার পুরাতন বাজার রেল কলোনির মৃত শহিদুল হকের মেয়ে। আটক স্বামী শাহিন আলী (২৩) জেলার শিবগঞ্জ উপজেলার চরপাকা শ্যামপুর এলাকার বাবুল হকের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, জেলা শহরের গুলবাগ নতুনপাড়া এলাকায় সাইফুল ইসলাম মাসুদের ভাড়াটিয়া শাহিন আলী তার স্ত্রী শামীমা খাতুন সাথীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। রবিবার রাত সোয়া ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে এমন খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং এ ঘটনায় অভিযুক্ত শাহিনকে আটক করেন।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায় পারিবারিক কলহের জের ধরে রবিবার শাহিন তার স্ত্রী শামীমাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।

ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com