শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ধারী ৮ ডাকাত গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৯.১২ পিএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মহানগর ও আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের মূল হোতাসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মোজাম্মেল হোসেন আপেল ওরফে হাজী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জমির খান, মোঃ মজিবর রহমান মজিদ ওরফে মোক্তার, মোঃ মাসুম গাজী, শফিকুল খরাদী, মোঃ কুদ্দুস আলী ও মোঃ কাউছার মিয়া।

রবিবার (৩০ জানুয়ারি ২০২২) রাত ৭:৪৫টায় মোহাম্মদপুর থানার বসিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

আজ সোমবার (৩১ জানুয়ারি ২০২২)  বেলা ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার, বিপিএম(বার)।

ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কতিপয় লোক মোহাম্মদপুর থানার বসিলা এলাকায় তিন রাস্তার মোড়ে নূর বিরিয়ানী দোকানের সামনে ১টি হাইয়েস মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার নিয়ে অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭:৪৫টায়  উক্ত স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস জব্দ করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্লাশি করে ১টি বাটযুক্ত ব্যারেল কাটা দুনালা বন্দুক, ১টি ওয়্যারলেস সেট, ১টি হ্যান্ডকাফ, ২টি ডিবি লেখা জ্যাকেট, ২টি লোহার চাপাতি ও ২টি লোহার ধারালো ছুরি উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, বিগত কয়েক মাসে এ দুর্ধর্ষ ডাকাত দলটি টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকা মহানগরের আশপাশ এলাকায় বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত করেছে। এ চক্রের সাথে বিভিন্ন আইন-শৃঙ্খলা ও সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত বেশ কিছু সদস্য সম্পৃক্ত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলার তথ্য পাওয়া যায়। এ পেশাদার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে।

 

গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, বিপিএম এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এর নেতৃত্বে উক্ত অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com