শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

খিলক্ষেত এলাকা থেকে পাওয়া অজ্ঞাতনামা মৃত মহিলার পরিচয় আবশ্যক

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৮.৫৮ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে একজন অজ্ঞাতনামা মহিলার মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত মহিলার পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে খিলক্ষেত থানা পুলিশ।

গত ১৯ জানুয়ারি ২০২২ সকাল ৯:৩০ টায় খিলক্ষেত থানার নিকুঞ্জ-১ এর উত্তর গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ আউটগোয়িং মহাসড়কের উপর একটি বাস দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে উক্ত মহিলাকে স্বজোরে ধাক্কা দিয়ে রাস্তার উপর ফেলে গুরুত্বর আহত করে। পরবর্তীতে উক্ত অজ্ঞাতনামা মহিলাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত মহিলার আনুমানিক বয়স ৩৬ বছর। উচ্চতা আনুমানিক ৫ ফিট। এ সংক্রান্তে খিলক্ষেত থানায় ২৩ জানুয়ারি ২০২২ একটি মামলা হয়েছে। যার নম্বর-২৮।

ছবিতে প্রদর্শিত মৃত মহিলার কাপড় ও চেহারা দেখে কেউ শনাক্ত করতে পারলে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (০১৩২০-০৪১৫২৮) ও মামলা তদন্তকারী অফিসার এসআই মোঃ জারফান আলী (০১৬৮৪-০১৫৯৫৫) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com