বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ব্রিটেন বড় পরিসরে নেটো বাহিনী মোতায়েন করার কথা বিবেচনা করছে

  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ৩.০৭ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

লন্ডন — ইউক্রেনের সীমান্তে রাশিয়ার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় ইউরোপের সীমানা শক্তিশালী করার পরিকল্পনার অংশ হিসাবে, ব্রিটেন বড় পরিসরে নেটো বাহিনী মোতায়েন করার কথা বিবেচনা করছে বলে, শনিবার দেশটির সরকার জানিয়েছে।

ব্রিটেন বলেছে, ইউক্রেনে রাশিয়ার যে কোনো অনুপ্রবেশ দ্রুত নিষেধাজ্ঞার সম্মুখীন হবে এবং তা উভয় পক্ষের জন্য ধ্বংসাত্মক হবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী সপ্তাহে ওই অঞ্চল পরিদর্শন করবেন এবং ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলবেন।

জনসন এক বিবৃতিতে বলেছেন, এই প্যাকেজটি ক্রেমলিনের কাছে একটি স্পষ্ট বার্তা পাঠাবে, আমরা তাদের অস্থিতিশীল কার্যকলাপ সহ্য করব না এবং আমরা সবসময় রুশ আক্রমণের মুখে আমাদের নেটো মিত্রদের পাশে থাকব।

তিনি বলেন, “আমি আমাদের সশস্ত্র বাহিনীকে আগামী সপ্তাহে ইউরোপ জুড়ে মোতায়েন করার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছি। আমরা এটা নিশ্চিত করতে চাই যে, আমরা আমাদের নেটো মিত্রদের সুরক্ষা দিতে সক্ষম।

কর্মকর্তারা আগামী সপ্তাহে ব্রাসেলসে এই প্রস্তাবের বিষয়ে বিস্তারিত চূড়ান্ত করবেন, এবং সোমবার মন্ত্রীরা সামরিক শক্তি প্রয়োগের বিকল্প নিয়ে আলোচনা করবেন।

পর্যাপ্ত কাজ না করার জন্য সমালোচনার মুখোমুখি হওয়ার পর জনসন তাঁর কূটনৈতিক তৎপরতা জোরদার করেন। এর অংশ হিসেবে আগামী মাসের শুরুতে তিনি নেটো প্রতিনিধিদের সাথে দেখা করার জন্য দ্বিতীয়বারের মতো সফর করবেন বলে, তার অফিস জানিয়েছে।

এছাড়া, ব্রিটেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীরাও সম্পর্ক উন্নয়ন এবং উত্তেজনা কমানোর লক্ষ্যে আগামী দিনে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য মস্কোতে যাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com