বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হোয়াইট হাউজে বাইডেন পরিবারের নতুন বিড়াল উইলো

  • আপডেট সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ৫.৫৯ পিএম
  • ৬৬৯ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন অবশেষে তাদের পোষা প্রাণীদের তালিকায় একটি বিড়াল নিয়ে এসেছেন, যেটির কথা অনেক আগে থেকেই তারা বলে আসছেন।

বিড়ালটির নাম উইলো। ২ বছর বয়সী, সবুজ চোখ এবং ধূসর-সাদা লোমের বিড়ালটি পেনসিলভেনিয়া থেকে নিয়ে আসা হয়েছে।

ফার্স্ট লেডির মুখপাত্র মাইকেল লারোসা বলেন,উইলো হোয়াইট হাউজে ঠিকঠাকমতই মানিয়ে নিচ্ছে। ওখানে ওর জন্য পছন্দসই খেলনা, খাবার, ও দৌড়াদৌড়ির প্রচুর জায়গা রয়েছে।

২০২০ সালের নভেম্বরে জো বাইডেন নির্বাচনে জয়লাভের পর, জিল বাইডেন জানিয়েছিলেন যে তারা হোয়াইট হাউজে একটা বিড়ালছানা নিয়ে আসবেন। কিন্তু সেই পরিকল্পনাটি পিছিয়ে যায়। গত মাসে হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছিল যে জানুয়ারিতে বিড়ালটি নিয়ে আসা হবে।

ফার্স্ট লেডি তার নিজের শহর, পেনসিলভেনিয়ার উইলো গ্রোভ এর নামে বিড়ালটির নাম উইলো রাখেন।

২০২০ সালের নির্বাচনী প্রচারণার সময়, পেনসিলভেনিয়ায় জিল বাইডেন একটি ভাষণ দেওয়ার সময়ে বিড়ালটি মঞ্চে উঠে পড়লে তিনি তার বক্তব্য থামিয়ে দেন। সেই ঘটনায় এই ছোট ছোট লোমের বিড়ালছানাটি, জিল বাইডেনের মনে একটা ছাপ রেখে গিয়েছিল।

উইলো আসার ফলে কমান্ডারের একটি সঙ্গী জুটল। প্রেসিডেন্টের ভাই জেমস বাইডেন ও তার স্ত্রী সারা, জো বাইডেনকে ডিসেম্বরে জন্মদিনের উপহার হিসেবে এই জার্মান শেফার্ড কুকুরছানাটি উপহার দেন, যার নাম রাখা হয় কমান্ডার।

কমান্ডারের আগেও বাইডেন পরিবারের হোয়াইট হাউজে আরও দুইটি জার্মান শেফার্ড ছিল। একটির নাম চ্যাম্প ও অন্যটি মেজর।

কিন্তু ৩ বছর বয়সী উদ্ধারকারী ‍কুকুর মেজর, ২০২১ এর জানুয়ারিতে সেখানে আসার পর থেকেই আক্রমণাত্মক আচরণ করতে থাকে। এমনকি দুইবার কামড় দেওয়ার ঘটনাও ঘটিয়ে ফেলে। হোয়াইট হাউজ থেকে জানানো হয় যে মেজর তখনও নতুন জায়গায় খাপ খাওয়ানোর চেষ্টা করছিল এবং এরপর তাকে ডেলাওয়্যার’এ বাইডেনদের পারিবারিক বাসস্থানে প্রশিক্ষণের জন্য তাকে পাঠিয়ে দেওয়া হয়। গত বছর জুনে, ১৩ বছর বয়সে চ্যাম্প মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com