মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশে ভর্তির ফল প্রকাশ

  • আপডেট সময় শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২, ৮.১১ পিএম
  • ৩৯০ বার পড়া হয়েছে

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশিত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রকাশিত ফল পাওয়া যাচ্ছে  xiclassadmission.gov.bd-এ ওয়েবসাইটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টায় ফল প্রকাশের পর থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের মোবাইলে মেসেজ পাঠানো শুরু হয়েছে। আশা করছি, রাত ৯টার মধ্যে সবাইকে মেসেজ পাঠানোসম্ভব হবে।

ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের ৩০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি রাত ৮টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ২২৮ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

পরবর্তী সময়ে মাইগ্রেশন নিতে হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয় গত ৮ জানুয়ারি, শেষ হয় ২৩ জানুয়ারি। ভর্তি কার্যক্রম শেষে ২ মার্চ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা রয়েছে।

১৫ লাখ ৭৬ হাজার ১৪১ জন শিক্ষার্থী একাদশে ভর্তির জন্য আবেদন করেছিল। এর মধ্যে ১৪ লাখ ৫৭ হাজার ২২৬ জন উত্তীর্ণ হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com