শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বিএনপিপন্থি সভাপতি-সম্পাদক পেল ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতি

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২, ১১.২৬ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার  দাস  নিজস্ব  প্রতিবেদক  : ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ এ ১৫ টি পদের মধ্যে বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবি ঐক্য পরিষদ মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সহ-সম্পাদকসহ আটটি পদে বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের এড. নুরুল হক ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. বিকাশ চন্দ্র রায় পেয়েছেন ৩৯৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের এড. এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু পেয়েছেন ৪৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. আবুল কালাম পেয়েছেন ৩৯২ ভোট।
অডিটর পদে বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের এড. মো.ওবায়দুল হক পেয়েছেন ৪৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের এড. মো. আব্দুল্লাহ আমির খসরু পেয়েছেন ৩৪৪ ভোট।
শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় আইনজীবী সমিতি মিলনায়তনে বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এড. এমদাদুল হক মিল্লাত। এর আগে বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯৪৭ ভোটের মধ্যে ৮৫৮ ভোট পড়েছে।
বিএনপিপন্থী প্যানেলে বিজয়ীরা হলেন- সভাপতি এড. মো. নুরুল হক, সহ-সভাপতি এড. আবুল কালাম আজাদ, এড. আজহারুল হক, সাধারণ সম্পাদক এড. এসআইএম মঞ্জুরুল হক বাচ্চু, সহ-সম্পাদক এড. মাজেদুল করিম সজল, অডিটর এড. মো. ওবায়দুল হক, সদস্য এড. নুরে আলম রিপন।
আওয়ামী লীগপন্থী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন- সহ-সম্পাদক এড. ড. মো. আব্দুল্লাহ আল বাকী, এড. মো. আব্দুল্লাহ, সদস্য এড. হাবিবুর রহমান, এড. মারুফ রায়হান খান, এড. মোহাম্মদ সেকান্দর আলী, এড. মুক্তারা খাতুন মনি, এড. মো.সালাহ উদ্দিন আল রাশিদ ও এড. মাহবুব আল মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com