শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২, ৮.২১ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরের বাগাচাড়া মাদ্রাসার সামনে রাস্তা পারাপারের সময় রাবিয়া খাতুন (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত রাবিয়া খাতুন উপজেলার সাবাইল গ্রামের মৃত আহমদ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘ দিন থেকে উপজেলার বাগাচাড়া গ্রামের মেয়ে জামায় আতাউর রহমানের বাড়িতে বসবাস করতো। বুধবার দুপুর সাড়ে ১২ টার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের বাগাচাড়া মাদ্রাসার পার্শ্বে দাঁড়িয়ে থাকা অবস্থায় নওহাটা মোড়ের দিক থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহতকে ধাক্কা দিয়ে রাস্তার নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওহাটা ফাঁড়ি ইনচার্জ জিয়াউর রহমান জিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক মাইক্রোবাসের চালক পালিয়ে গেলেও মাইক্রোবাসটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ রিপোর্ট লেখাকালীন সময়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com