মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

৪৪তম বিসিএসের আবেদনের সময় বাড়ছে

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ৪.৪১ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

আবেদনের সময় এক মাস বাড়ানো হচ্ছে ৪৪তম বিসিএসের। মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিসিএসে আবেদনের শেষ সময় ছিল আগামী ৩১ জানুয়ারি। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা বৃদ্ধির জন্য আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি চিঠি ইউজিসি থেকে পেয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ৪৪তম বিসিএসে আবেদনের সময়সীমা এক মাস বৃদ্ধির প্রস্তাব জানিয়েছে।

বিপিএসসি চেয়ারম্যান আরও বলেন, নিশ্চয়ই আমরা পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত নেবো। খুব শিগগির এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

করোনাভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিত হওয়ায় অনেক শিক্ষার্থীই ৪৪তম বিসিএসে আবেদন করতে পারবেন না। এ অবস্থায় এই বিসিএসে আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

গত বছরের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com