বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ওমিক্রন ধরন সংক্রান্ত ঝুঁকি এখনও অনেক বেশি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ২.০৭ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলেছে, করোনার ওমিক্রন ধরন সংক্রান্ত ঝুঁকি এখনও অনেক বেশি।
করোনা বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সংস্থাটি মঙ্গলবার তার সাপ্তাহিক বৈঠকে বলেছে, গত এক সপ্তাহে দুই কোটি ১০ লাখেরও বেশি লোক করোনায় সংক্রমিত হয়েছে , যা মহামারি শুরুর পর সর্বোচ্চ।
একইসঙ্গে গত এক সপ্তাহে করোনায় বিশ্বব্যাপী প্রায় ৫০ হাজার লোক মারা গেছে।
স্বাস্থ্য সংস্থা আরো বলছে, করোনার অন্যান্য ধরনের চেয়ে বিশ্বে এখন ওমিক্রনই তার আধিপত্য বাড়িয়ে চলেছে। ডেল্টার সংক্রমণ কমে এসেছে। আলফা, বিটা ও গামার সংক্রমণ একেবারেই নিম্ন পর্যায়ে নেমে এসেছে।
ডব্লিওএইচও আরো বলছে, যেসব দেশে ২০২১ সালের নভেম্বরে ও ডিসেম্বরে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বেড়ে গিয়েছিল সেসব দেশে এখন কমে এসেছে।
সংস্থাটি বলছে, বর্তমানে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় ওমিক্রনের সার্বিক ঝুঁকি এখনও অনেক বেশি রয়ে গেছে।
ডব্লিওএইচও বলছে, গত ৩০ দিনে সংগৃহীত নমুনা- যা জিআইএসএআইডিতে আপলোড করা হয়েছে, সেখানে দেখা গেছে ওমিক্রন ধরনে আক্রান্ত ৮৯.১ শতাংশ। আর ডেল্টা ধরন ১০.৭ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com