শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

নওগাঁয় ৫০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২

  • আপডেট সময় বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২, ১.১৩ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এন এস আই এর তথ্যের ভিত্তিতে ডিবি ও এনএসআই এর যৌথ অভিযানে ১১৬ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
আজ বুধবার (২৬ জানুয়ারি) রাত্রী সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ কোটি টাকা।
আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যে আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে ১১৬ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com