শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

শপথ নেয়ার পর ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৯.০৮ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

রাঙামাটিতে শপথ নেয়ার পর ৪ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা মামলায় প্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে শপথ নেন ওই ৪ ইউপি চেয়ারম্যান। এরপর ডিসির কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার চেয়ারম্যানরা হলেন রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা এবং সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।

এ বিষয়ে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ বলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওই ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com