বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ৭ বাংলাদেশির মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৮.৫৯ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

লিবিয়া থেকে ইতালির ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা যাওয়ার পথে হাইপোথার্মিয়ায় (শরীরের তাপমাত্রা কমে যাওয়া) ৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) ইতালির অ্যাগ্রিজেনটো শহরের প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিওর এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় বার্তাসংস্থা রয়টার্স।

বিবৃতিতে বলা হয়, কোস্টগার্ডের সদস্যরা রাতে ল্যাম্পেদুসার কাছে একটি জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওন থেকে ১৮ মাইল দূরে (২৯ কিলোমিটার) নৌকাটি দেখতে পান। এর পর উদ্ধার অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে লুইগি প্যাট্রোনাজ্জিওর অফিস অবৈধ অভিবাসন ও নরহত্যার অভিযোগে তদন্ত শুরু করেছে। ল্যাম্পেদুসার মেয়র সালভাতোর মার্টেলো সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ইউরোপে ঢোকার জন্য হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর কাছে ইতালি অন্যতম একটি রুট হিসেবে বিবেচিত হয়। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত এক হাজার ৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী ইতালির বন্দরে নেমেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com