দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনিস্টিটিউশন (বিএসটিআই) ময়মনসিংহে উপ-পরিচালক ও অফিস প্রধান প্রখৌশলী এম.এ. হান্নান এর সার্বিক তত্ত্বাবধান ও নজরদারীতে রবিবার (২৩ জানুয়ারী) ময়মনসিংহ শহরে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালিত হয়। দিনব্যাপী এই অভিযানে বিএসটিআই ময়মনসিংহে একাধিক পণ্য বিক্রয় এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে পণ্যে ভেজাল এবং পরিবেশ দূষণীয় কারণে ৪ লক্ষ ৭৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২’টি মামলা রুজু হয়।