মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আমতলীতে পাগলা কুকুরের কামড়ে আহত-৩

  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০, ৮.৪৪ পিএম
  • ২৭৩ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলীতে একটি পাগলা কুকুরের কামড়ে ৩ পথচারী আঃ মালেক (৩৫), আল আমিন রাঢ়ী (৩২) ও অজ্ঞাত (৩০) আহত হয়েছে। আহতদের প্রথমে আমতলী হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে রাস্তায় বসে একটি বেওয়ারিশ কালো রংয়ের পাগলা কুকুর একই সময় ৩জন পথচারীকে কামড়ে গুরুত্বর আহত করে দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থাণীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে কুকুরে কামড়ানোর প্রতিশোধক টিকা না থাকায় আহতদের পায়ের গোড়ালীর রগ ছিড়ে যাওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান বলেন, ঘটনার সময় একটি পাগলা কুকুর একই সময় ৩জন পথচারীকে কামড়ে গুরুত্বর আহত করে। আমি আহত মালেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
অপর প্রত্যক্ষদর্শী মোঃ রফিক বলেন, কালো রংয়ের একটি স্বাস্থ্যবান কুকুর ৩জন পথচারীকে কামড়িয়ে গুরুত্বর আহত করে। তবে জলাতাংঙ্ক রোগ যাতে না ছড়ায় সে জন্য কুকরগুলো ধরে টিকা দিয়ে গায়ে লাল রং মেখে দেওয়া হচ্ছে। তবে এ কুকুরটিকে টিকা দেওয়া হয়নি।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, হাসপাতালে কুকুরে কামড়ানো প্রতিশোধক টিকা না থাকা ও আহত ৩জনের মধ্যে ২ জনের পায়ের গোড়ালীর মুল রগ ছিড়ে যাওয়ায় তাদের সকলকে উন্নত চিকিৎসা জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com