বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পেরু পরিবেশগত জরুরী অবস্থা ঘোষণা করেছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ১০.৩৫ এএম
  • ১৭৮ বার পড়া হয়েছে

তেল ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত উপকূলের অংশটিতে, পেরু শনিবার “পরিবেশগত জরুরী অবস্থা” ঘোষণা করেছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট বিশাল ঢেউয়ের কারণে, তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি ঘটে।

৯০ দিনের জন্য জারি করা এই আদেশের পাশাপাশি, দেশটির সরকার জানায় যে, তারা ক্ষতিগ্রস্ত সৈকতগুলোর “টেকসই ব্যবস্থাপনা” পরিকল্পনা করছে। শনিবার একটি তেল শোধনাগারে আনলোডিং-এর সময়, একটি জাহাজ থেকে ৬,০০০ ব্যারেল তেল ছড়িয়ে, ২১টি সৈকত ক্ষতিগ্রস্ত হয়েছে।

টোঙ্গার কাছে সমুদ্রতলদেশে, একটি প্রবল শক্তিশালী অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। সুনামির ফলে প্যাসিফিক জুড়েই বিশাল আকারের ঢেউ ছড়িয়ে পড়ে, যা যুক্তরাষ্ট্র পর্যন্তও পৌঁছে গিয়েছিল।

পেরুতে লিমা’র কাছাকাছি এই ছড়িয়ে পড়া তেলের কারণে সমুদ্রসৈকত দূষিত হয়ে গিয়েছে। এছাড়াও অনেক পাখি মারা গেছে, মৎস্য আহরণ ও পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেল শোধনাগারটির মালিকানায় থাকা, স্পেনের জ্বালানী কোম্পানী রেপসল-এর কাছ থেকে, ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সরকার।

দেশটির পরিবেশ মন্ত্রক জানায় যে, ১৭৪ হেক্টরের সমুদ্র, সৈকত ও প্রাকৃতিক মজুদ, তেল ছড়িয়ে পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিমাণ জায়গা ২৭০টি ফুটবল মাঠের সমান।

কর্মীরা ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ করে যাচ্ছেন।

পরিবেশ মন্ত্রক বলে যে, জরুরী তেল অপসারণ অভিযানের জন্য, স্বল্পমেয়াদে রেপসল দায়ী।

তাদের শোধনাগারটি লিমা’র কাছের ভেনটানিল্লা শহরে অবস্থিত।

রেপসল জানিয়েছে যে, প্যাসিফিকে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট সুনামির কারণে, তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি ঘটে।

কোম্পানীটি বলছে যে, তারা এই তেল ছড়িয়ে পড়ার জন্য দায়ী নয়। এর পক্ষে তারা যুক্তি দিয়েছে যে, দেশটির সরকার তাদেরকে এ ব্যাপারে কোন সতর্কতা প্রদান করেনি, যে পৃথিবীর আরেকপ্রান্তে সমুদ্রের তলদেশে বিস্ফোরণের ফলে, সেখানের সমুদ্রে কোন বিপদের আভাস রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com