বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিয়ের অনুষ্ঠানও বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ২.০১ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

করোনার বিস্তার রোধে দেশব্যাপী বিধিনিষেধ জোরদারের পাশাপাশি এবার নিজের বিয়ের অনুষ্ঠানও বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। স্থানীয় সময় রবিবার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উত্তর থেকে দক্ষিণ দ্বীপে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নয়জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর নিউজিল্যান্ড সরকার বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং ভিড়ের বিষয়ে বিধিনিষেধ জারি করে। রবিবার মধ্যরাত থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।

বাধ্যতামূলক মাস্ক পরিধান ছাড়াও এই নিষেধে আরও বলা হয়েছে দুই ডোজ টিকা নিয়েছে শুধুমাত্র এমন ১০০ জন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আর টিকা না নেওয়া থাকলে ২৫ জনের বেশি নয়।

অকল্যান্ড থেকে দক্ষিণ দ্বীপে ভ্রমণকারী একটি পরিবার শ’খানেক অতিথির সঙ্গে একটি বিয়েতে যোগ দেন। ওই পরিবার এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরে কোভিড আক্রান্ত হন।

আমার বিয়েটা হবে না, বলেন জেসিন্ডা আর্ডেন। অতিমারির কারণে যাদের সঙ্গে এমন ঘটেছে সবার প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকরা বিয়ে বাতিল হওয়ায় অনুভূতি কী জানতে চাইলে জেসিন্ডা বলেন, “এটাই জীবন”।

তিনি আরও বলেন, “আমি আর দশজন নাগরিকের থেকে আলাদা নেই। আমার চেয়েও খারাপ অবস্থার শিকার হয়েছেন অনেকে। অসুস্থ আপনজনের পাশেও থাকতে পারছেন না তারা। তাদের পরিস্থিতির তুলনায় আমার দুঃখ কিছুই না”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com