শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

বরগুনা পুলিশ লাইনে মাষ্টার প্যারেড অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২, ৮.০৬ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

 মল্লিক মো জামাল, বরগুনা প্রতিনিধিঃ বরগুনা জেলা পুলিশের আয়োজনে আজ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশ সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), জনাব এস এম তারেক রহমান। প্যারেড এর অভিবাদন গ্রহন ও প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মহোদয় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেড ও স্যালুট প্রদানের মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জেলা পুলিশের শৃংখলা রক্ষায় যথাযথভাবে ইউনিফর্ম পরিধান ও জেলার আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।

প্যারেড শেষে অতিরিক্ত পুলিশ সুপার অস্ত্রাগার, যানবাহন শাখা, পুলিশ হাসপাতাল ও রেশন স্টোরসহ পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন। মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), বরগুনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com