মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বি.এম.কে.সি ইস্টার পুরস্কার পেলেন কাজী রিটন

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৮.০৭ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ আবার ও বি.এম কে সি ইস্টার পুরস্কার পেয়েছেন কাজী রিটন ২০২১ সালের। গত বিশ বছর ধরে টেলিভিশন নাটক ও সিনেমা প্রযোজনা করে চলেছেন কাজী রিটন। এযাবৎ প্রশংসিত হয়েছে তার প্রযোজিত অনেক কাজ। সেই ধারাবাহিকতায় ২০২০ সালে সেরা একক নাট হিসেবে পুরস্কার পেয়েছে তার প্রযোজিত ‘আপা’ নাটক, যেটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। গত বছর ২৪ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’- এ সিজেএফবির আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রযোজক হিসেবে এই পুরস্কার গ্রহণ করেন কাজী রিটন।

পুরস্কার গ্রহণের পর তিনি তার বক্তব্যে বলেন, ‘প্রযোজকের উৎসাহই নাটক ও সিনেমাকে বাঁচিয়ে রাখে। আমি সবসময় মানসম্পন্ন কাজ করতে উৎসাহী। সিজেএফবি’র এই পদক পেয়ে আরও উৎসাহী হলাম। সামনেই দারুণ কিছু কাজ নিয়ে হাজির হচ্ছি। অনলাইনে আজ বাংলাদেশের কনটেন্ট পৌঁছে যাচ্ছে সারা দুনিয়ার মানুষের কাছে। একটি দেশের রুচির পরিচায়ক এই নির্মাণগুলো। কাজেই শুধু ব্যবসায়িক নয় বরং নির্মাণের ক্ষেত্রে নান্দনিক দিকে লক্ষ্য রাখা আবশ্যক বলে আমি মনে করি। কাজী রিটন প্রযোজিত উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে আছে, ‘এম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘উনপাজুরে’, ‘অদৃশ্য দেয়াল’, ‘বিবাহ সংকট’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘পরের মেয়ে’, ‘সৎ মা’, ‘টম অ্যান্ড জেরি’, ‘ম্যাচ উইনার’, ‘ফ্রেন্ড বুক’, ‘সাইন্স এর মেয়ে আর্টসের ছেলে’। ২০২০ সালে পারফর্মিং মিডিয়াতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে সিজেএফবি অ্যাওয়ার্ড দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com