বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ১১.২৪ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

ত্রাণকর্মীরা শুক্রবার জানিয়েছেন, ইয়েমেনের কারাগারে এক “ভয়াবহ” বিমান হামলায় অনেক লোক মারা গেছে এবং অনেকে নিখোঁজ রয়েছে। শুক্রবারের আগের রাতে মারাত্মক বোমা হামলায় এটাই বোঝা যাচ্ছে যে সহিংসতার নাটকীয় ভাবে বেড়েছে।

হুথি বিদ্রোহী আন্দোলনের কেন্দ্রস্থল সাদাতে ভয়াবহ দৃশ্য দেখা যায় যখন উদ্ধারকর্মীরা বিধ্বস্ত কারাগার ভবন থেকে লাশ টেনে বের করে এবং ক্ষতবিক্ষত মৃতদেহ স্তূপ করে রাখে। বিদ্রোহীদের প্রকাশিত ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা যায়।

ভিডিও ফুটেজে দেখা গেছে যে আরও দক্ষিণে হোদেইদাতে সৌদি আরবের নেতৃত্বাধীন সরকারপন্থী জোটের বিমান হামলার পর ধ্বংসস্তূপে নীচে মৃতদেহ পড়েআছে এবং জীবিতরা হতবিহ্বল হয়ে পড়েছে। জোটের বিমান হামলায় একটি টেলিযোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়েছে। একটি ওয়েব মনিটর জানিয়েছে, ইয়েমেন দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের শিকার।

কারাগারে হামলায় সাদা’র হাসপাতালে প্রায় ২০০ জনকে আহত অবস্থায় আনা হয়েছে এবং ডক্টরস উইদাউট বর্ডারস যার ফরাসিভাষায় সংক্ষিপ্ত নাম এমএসএফ তারা জানিয়েছে ” তারা আর রোগী নিতে পারবে না ।

ইয়েমেনের এমএসএফ-এর প্রধান আহমেদ মাহাত এক বিবৃতিতে বলেন, “বিমান হামলার স্থানটিতে এখনো অনেক লাশ পড়ে রয়েছে, অনেক মানুষও নিখোঁজ রয়েছে।

“তিনি বলেন, কতজন নিহত হয়েছে তা জানা সম্ভব নয়। মনে হচ্ছে যেন এটা নৃশংস সহিংসতা ।

ইরান সমর্থিত হুথিরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করার পাঁচ দিন পর এই হামলা চালানো হয়েছে। ঐ হামলায় তিনজন নিহত হয় এবং সাথে সাথে পাল্টা প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়া হয়।

পারস্য উপসাগরীয় রাষ্ট্রের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের শুক্রবার গ্রীনিচ মান সময় বিকেল তিনটায় সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে হুথি হামলার বিষয়ে একটি জরুরি অধিবেশনে মিলিত হওয়ার কথা। সংযুক্ত আরব আমিরাত জানুয়ারি থেকে নিরাপত্তা পরিষদে একটি অস্থায়ী আসন পেয়েছে।

সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোটভুক্ত যারা ২০১৫ সাল থেকে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই অনিয়ন্ত্রিত সংঘাতের ফলে লক্ষ লক্ষ ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছে এবং তাদেরকে চরম দুর্ভিক্ষের মাঝে ফেলে দিয়েছে।

জোট দাবি করেছে যে বিধ্বস্ত দেশটির একটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকা হোদেইদাতে এই হামলা চালানো হয় তবে তারা সাদার উপর কোন হামলা চালানোর কথা উল্লেখ করেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com