শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রাজধানীতে ২ যাত্রীবাহী বাসের চাপায় কিশোরের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৯.১১ পিএম
  • ২০৫ বার পড়া হয়েছে

যাত্রীবাহী দুই বাসের চাপায় রাকিবুল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে বাসে বাসে হকারি করতো বলে জানা গেছে।

রমনা থানার পরিদর্শক (অপারেশন) ফজলুর রহমান গণমাধ্যমকে বলেন, আজমেরী গ্লোরী পরিবহনের দুই বাসের মধ্যে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।মগবাজার মোড়ে গাজীপুরগামী আজমেরী পরিবহনের ৩টি বাস প্রতিযোগিতা করে চালাচ্ছিল। তখন সামনের দুটি বাসের মাঝে চাপা পড়ে ওই কিশোর। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার সঙ্গে আসা লোকমান নামের আরেক কিশোর জানায়, আশপাশের লোকজন জানিয়েছে ওই কিশোর বাসে হকারি করে মাস্ক বিক্রি করতো। দুর্ঘটনার পর দুটি বাসই রেখে পালিয়ে গেছেন চালক ও হেলপার।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য রাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com