মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিল্পী সংঘের নির্বাচনে লড়তে চান সূচনা সিকদার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৮.২২ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল বিনোদন প্রতিবেক, শিল্পী সংঘের নির্বাচনে লড়তে চান সূচনা সিকদার মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: আসন্ন অভিনয় শিল্পী সংঘের এবারের নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী সূচনা সিকদার। টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘের আগামী ২৮ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সূচনা সিকদার কার্যনির্বাহী সদস্য পদে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র কিনেছেন। এ তথ্য সাংবাদিকদের সূচনা নিজেই নিশ্চিত করেছেন। নির্বাচনে অংশগ্রহণের কারণ জানতে চাইলে সূচনা সিকদার বলেন, ‘আমার মনে হয় শিল্পীদের নিয়ে আমার কাজ করা উচিত। আমি যদি শিল্পী সংঘের সদস্য নির্বাচিত হই, তাহলে শিল্পীদের পাশে সবসময় থাকতে পারবো। অভিনয় শিল্পী সংঘের হয়ে কাজ করার লক্ষ্যেই আমার সহকর্মী শিল্পী, সাংবাদিক ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের উৎসাহে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছি। সূচনা সিকদার আরও বলেন, ‘আমি নিঃস্বার্থভাবে কাজ করবো সবার জন্য, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো নিঃস্বার্থভাবে শিল্পীদের জন্য কাজ করতে পারি। সর্বপরি তিনি বলেন শিল্পী সংঘের নির্বাচনে প্রার্থী হয়ে যদি জয়ী হতে পারি তাহলে শিল্পীদের অধিকার আদায়ে সবসময় কাজ করে যাবো।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com