শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

হাজারীবাগ এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ ১জন গ্রেফতার

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৯.৩১ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

হাজারীবাগ থানা এলাকা থেকে চোরাই মোটর সাইকেলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ পলাশ ফরাজী। এসময় তার হেফাজত থেকে দুইটি চোরাই মোটর সাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়। চোরাই মোটর সাইকেল এর একটির গায়ে bajaj CalibER লেখা আছে (যার রেজিস্ট্রেশন নং-হবিগঞ্জ-হ-১১-০১১০, চেসিস নং- DOFBGH4208, ইঞ্জিন নং- DDMBGH62242 অস্পষ্ট লেখা) এবং অপর মোটরসাইকেলটির গায়ে TVS metro লেখা আছে (যার চেসিস নং- MD625MF5001A53684, ইঞ্জিন নং- D25AD1253305 অস্পষ্ট লেখা)।

এ সংক্রান্তে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, গত ১৮ জানুয়ারি ২০২২ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাজারীবাগ থানার বসিলা ব্রীজের দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল বিক্রির উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় ঐ একই দিন বিকায় ০৫:৩৫ টায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে দুইটি চোরাই মোটর সাইকেল সহ পলাশকে গ্রেফতার করা হয়। প্রাথামিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত পলাশ উদ্ধারকৃত মোটরসাইকেল দুটি যে চোরাইকৃত তা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে।

অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম-সেবা এর নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের সার্বিক তত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com