শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

তালতলীতে ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে ভাবিকে পিটিয়ে আহত

  • আপডেট সময় বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২, ৬.১৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলীতে ছাগলে লাউগাছ খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের স্ত্রী নাসরিন (৩২) কে পিটিয়ে আহত করেছে নিজাম (৩৫) নামের এক ব্যক্তি। গুরুতর আহত নাসরিনকে বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রা গ্রামে। জানাগেছে, নিদ্রা গ্রামের খান জাহান আলীর ছেলে নিজামের ছাগলে চাচতো ভাইয়ের লাউগাছ খেয়ে ফেলে,পরে ভাবি নাসরিন ছাগল আটকে রাখলেও,পরবর্তী স্বামীর নির্দেশে ছাগল যেন লাউগাছের পাশে না আসে বলে বলে ছাগলটি ছেড়ে দেন। এ সময় নিজাম তার ভাবিকে বলে আসলে কি করবি?এই নিয়ে ঝগড়া ঝাটি হয় এ সময়,নিজামের পরিবারের চারপাঁচজন নাসরিনের ঘরের উঠানে এসে তাকে মারধর করে। এ সময় তার মুখ থেকে ফেনা বের হলে প্রতিবেশীরা নাসরিনের স্বামী জাফরকে খবর দেয়। আশংকা জনক অবস্থায় নাসরিনকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলেন।এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রাম বাসি নিজাম ও তার পরিবারে উপর যে কোন সময় হামলা করতে পারে। আহত ও নির্যাতিত গৃহবধূর স্বামী মো. আবু জাফর জানান,বিকেলে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তিনি তালতলী বাজারে ছিলেন,হঠাৎ মাগরিবের নামাজের আগে আমার স্ত্রী ফোন দিয়ে বলে নিজামের ছাগলে আমাদের লাউগাছ খেয়েছে আমি ছাগলে বেধে রেখেছি।আমি তখন ছাগল ছেড়ে দিতে বলি স্ত্রী ছাগল ছেড়ে দিয়ে নিজামকে বলে এরপর এপাশে যেন ছাগল না আসে। তখন নিজাম বলে,ছাগল আসলো কি করবি এ নিয়ে বাগবিতণ্ডা হয় একপর্যায়ে, নিজাম(৩৫) তার স্ত্রী তানজিলা(২৩) আমেনা (৬০)বিউটি (৪০)মিলে নাসরিন ও তার মেয়ে আফিফা(১২)কে কিল ঘুষি লাথা মারে এ সময় নাসরিন জ্ঞান হারালে নিজাম বুকের উপরে উঠে পাড়াতে থাকে।খবর পেয়ে আমি দ্রুত বাড়িতে গিয়ে আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যেতে বলেন। জাফর আরো বলেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে পাশাপাশি বাড়িতে বসবাস করা তার চাচা খানজাহান হাওলাদারের ছেলে নিজাম তার স্ত্রীর প্রতি কু-নজর পড়ে। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময় তার স্ত্রীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি আমারর স্ত্রী নাসরিন একাধিকবার জানান। এ বিষয় চাচার কাছে বারবার অভিযোগ দিলেও চাচায় কোন ব্যবস্থা নেয়নি। এ বিষয় অভিযুক্ত নিজাম বলেন,আমার ছাগলের বাচ্চাকে টেনে হিচরে নিয়ে যায় ভাবি নাসরিন , এ সময় আমার বোন বিউটি জিগ্যেসাবাদ করতে গেলে আমার ভাবি তাকে মারধর করে। আমারা তাকে মারধর করিনি,আমার বোনকে নিয়ে আমি পটুয়াখালী হাসপাতালে আছি। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি সাখাওত হোসেন তপু বলেন,এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com