সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

দুদক ময়মনসিংহের সাথে বিভাগীয় নারী সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১১.২১ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি  :  একবিংশ শতাব্দীতে এসেও নারীরা এখনো দাসত্বের কাতারে পড়ে আছে। শৃঙ্খল ভাঙ্গার গান কেউ কেউ গাইলেও বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় বেশিরভাগ নারীরা নানা বৈষম্যের শিকার হয়ে কোনঠাসা হয়ে পড়ছে।

তবে এক্ষেত্রে সাংবাদিকতায় নারীরা ঝুঁকি নিয়ে সকল বৈষম্যের বিরুদ্ধে এবং নিজেদের অধিকার আদায়ে এগিয়ে যাওয়ার ব্রত নিয়েছেন।

তবে এ পথও এতোটা মসৃণ নয়। সাংবাদিকতায় নারীরা লিঙ্গ বৈষম্যসহ নানা বৈষম্যের শিকার হচ্ছেন। অর্থনৈতিক নিরাপত্তার অভাব, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, শোভন কর্মপরিবেশের অভাব, শ্রম আইন বাস্তবায়ন না হওয়া সাংবাদিকতা পেশায় নারীকে বাধাগ্রস্থ করছে বলে মনে করছেন নারীরা।

তবে নারী সাংবাদিকরা সংগঠনের মাধ্যমে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কিছু নেই বলেও ভাবছেন তারা। গতকাল দৃকের আয়োজনে শাপলা ট্রেনিং একাডেমিতে ময়মনসিংহ বিভাগের নারী সাংবাদিকদের অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় এসব বিষয়কেই তুলে ধরেন নারী সাংবাদিকগণ।

অভিজ্ঞতা বিনিময়ে একজন নারী সাংবাদিক জানান, সংবাদের উপর গুরুত্ব না দিয়ে মিডিয়া হাউজগুলো বিজ্ঞাপনের উপর গুরুত্ব দেয়। নিয়োগপত্র না দিয়েই একই পত্রিকায় অনেককে কার্ড দিয়ে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে কাজে লাগায়। বিজ্ঞাপন আনার পরেও সেখান থেকে কমিশনের জন্য কর্তৃপক্ষের পেছন পেছন ঘুরতে হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক জন নারী সাংবাদিক জানান, সহকর্মীদের কুরুচিপূর্ণ আচরণ আর নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের পীড়া দেয়। যখন পুরুষ সহকর্মী বাঁকা চোখে বলে, সাংবাদিকতা করতে আসো নাই,আইসো তো,,,,,ইত্যাদি। নোংরা শব্দ শুনতে হয়। কান্নাজড়িত কন্ঠে একজন নারী সাংবাদিক বলেন, অনেক পুরুষ সহকর্মীদের অনৈতিক প্রস্তাবে সাড়া না দিলে বিভিন্ন মিথ্যে অভিযোগ ও বদনাম করে মামলা পর্যন্ত নিয়ে যায় যা সত্যিই মানসিকভাবে আমাদের বিপর্যস্ত করে। নারী সাংবাদিকদের কথা বলার মতো তেমন প্ল্যার্টফর্ম ছিল না। বর্তমানে নারী সাংবাদিক সংঘ নাসাস এর মাধ্যমে আমরা সকলে আমাদের কথা তুলে ধরছি। আমাদের দাবী দাওয়া পেশ করছি।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নারী সাংবাদিক সংঘ নাসাস এর আহবায়ক বাবলী আকন্দ, দৃক পিকচার লাইব্রেরি লিমিটেড এর ইকুয়ালিটি, ডাইভার্সিটি এন্ড কমিউনিকেশন্স অফিসার আমেনা নেয়ামত, ফটোগ্রাফার সুমন পাল হিমু, সিনিয়র সাংবাদিক রাখি দ্রংসহ ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা থেকে আগত নারী সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com