সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক রূপক, সদস্য সচিব উজ্জল  

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ৬.৫৬ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে
সাংবাদিকদের অধিকার রক্ষায় নিবেদিত সংগঠন বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রকমান রূপক ও শাহজালাল ভূঁইয়া উজ্জলকে সদস্য সচিব করে ২১ সদস্যের কমিটি গঠিত হয়েছে। ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা করেন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোমিন মেহেদী। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক- শাওন মাহমুদ, হুমায়ুন মুজিব, শান্তা ফারজানা, মোঃ এনামুল হক আবির,  মো. তোফায়েল ইসলাম, নিথর মাহবুব, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম; সদস্য সামিউল ইসলাম, বিমল সাহা, এম সাইফুল্লাহ, মুনসুর আহম্মেদ পাশা, সাইফুল্লাহ, মেহেরুল মিরাজ, তমা কর, সাকের আহম্মেদ বিপ্লব, সোহেল রহমান, জাকিয়া হোসেন, সোমা আক্তার, ফাতেমা নাসরিন, মোঃ আসিফ, মো. আলী মুবিন এবং শামীমা নাসরিন লিপা।  বাংলাদেশ প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী এসময় বলেন, নতুন এই কমিটি অতিতের চেয়ে আরো দৃঢ়তা-সততা ও নিষ্ঠতার সাথে সাংবাদিকদের পাশে থাকবে। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে সারাদেশে সাংগঠনিক শাখা কমিটি গঠনের মধ্য দিয়ে কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়নে নিবেদিত থাকবে। এসময় বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক বলেন, নীতির সাথে সাংবাদিকতা করছি ২ যুগ ধরে, কিন্তু কখনোই কোনো সাংবাদিক সংগঠনকে বিপদে পাশে পাইনি, তাই সাংবাদিকদের বিপদে আপদে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো। সদস্য সচিব শাহজালাল ভূঁইয়া উজ্জল বলেন, আমি মানুষের সেবার লক্ষ্যে সাংবাদিকতা করি, সেই সেবাব্রত নিয়েই বাংলাদেশ প্রেস ইউনিটির মত অনন্য সাংবাদিকবান্ধব সংগঠনে কাজ করছি প্রায় ৬ বছর। নতুন এই দায়িত্ব পালনে নিরন্তর চেষ্টা চালিয়ে যাবো। উল্লেখ্য, ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার লক্ষ্যে ‘ প্রেস ইউনিটির অঙ্গীকার-অপসাংবাদিকতা থাকবে না আর…’ শ্লোগানে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসি থেকে আত্মপ্রকাশ করে অনলাইন প্রেস ইউনিটি। পরবর্তীতে ২০২০ সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com