রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নেএকোনার কলমাকান্দায় নব- নির্বাচত সংরক্ষিত ও সাধারন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২, ১২.৫৯ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ  : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথগ্রহণ করেছেন। সোমবার (১৭ জানুয়ারি ) দুপুরে কলমাকান্দা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সোহেল রানা। শপথগ্রহণ শেষে উপজেলা প্রশাসন নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন। ওই সময় ইউএনও মো: সোহেল রানা নব-নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়ন বাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, সহকারি কমিশনার (ভূমি) অমিত রায়, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. হাবিবুল্লাহ খান, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোছা, উপজেলার বিভাগীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার নব নির্বাচিত ৭ জন চেয়ারম্যান, ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য।

খারনৈ ইউনিয়ন পরিষদের শপথ অনুষ্ঠানের প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মোছা বলেন, উপজেলার নির্বাচন সম্পন্ন হওয়া ৮টি ইউপির মধ্যে ৭টি ইউপির নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথপাঠ করান ইউএনও স্যার। খারনৈ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সংরক্ষিত এবং সাধারণ সদস্যদের এখনো গেজেট আসেনি। তাদেরকে পরবর্তীতে করানো হবে।

উল্লেখ্য যে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদের মধ্যে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে খারনৈ ইউনিয়নের বামনগাঁও মিশনারিজ স্কুলের ৬ নং ওয়ার্ড কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই এর ঘটনায় কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।

পরে ৩০ ডিসেম্বর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে স্থগিত থাকা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গত ১৩ জানুয়ারি খারনৈ ইউনিয়ন পরিষদ ছাড়া ৭টি ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করিয়ে ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com