বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে একদিনে শনাক্ত কোভিড রোগী দুই লাখ ৫৮ হাজার

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৭.১১ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

ভারতে কোভিড শনাক্তের হার আরও বেড়েছে। সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের হার ১৬ দশমিক ২৮ শতাংশ থেকে বেড়ে ১৯ দশমিক ৬৫ শতাংশ হয়েছে বলে সেদেশর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।এনডিটিভি জানিয়েছে, গত একদিনে ভারতে নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে দুই লাখ ৫৮ হাজার জন এবং মৃত্যু হয়েছে আরও ৩৮৫ জনের।শনাক্ত কোভিড রোগীদের মধ্যে যাদের নমুনা থেকে ভাইরাসের জিনোম সিকোয়েন্স কর হচ্ছে, ওমিক্রন ধরনটি শনাক্ত হয়েছে আট হাজার ২০৯ জনের মধ্যে। দেশের ২৯টি রাজ্যে এই ধরনটির উপস্থিতির প্রমাণ মিলেছে।

করোনাভাইরাস মহামারির পুরো সময়ে ভারতে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে তিন কোটি ৭৩ লাখে পৌঁছেছে, মৃত্যু হয়েছে চার লাখ ৮৬ হাজারের বেশি মানুষের।হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মহারাষ্ট্রে সবচেয়ে বেশি এক হাজার ৭৩৮ জন ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গ, সেখানে এক হাজার ৬৭২ জনের মধ্যে ওমিক্রমণের সংক্রমণ ধরা পড়েছে।মহামারিতে দেশটির অন্যতম ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্রে নতুন ৪১ হাজার ৩২৭ জনের কোভিড সংক্রমণ ধরা পড়েছে গত এক দিনে, মারা গেছে ২৯ জন।ভারতের এ রাজ্যে এ পর্যন্ত কোভিডে মারা গেছেন এক লাখ ৪১ হাজার ৮০৮ জন। এ ছাড়া কেরালায় ৫০ হাজার ৮৩২, কর্ণাটকে ৩৮ হাজার ৪৩১, তামিলনাড়ুতে ৩৬ হাজার ৯৮৯, দিল্লিতে ২৫ হাজার ৩৬৩, উত্তর প্রদেশে ২২ হাজার ৯৬৩ এবং পশ্চিমবঙ্গে ২০ হাজার ৮৮ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com