শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

অজ্ঞাতনামা মৃত নারীর পরিচয় আবশ্যক

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৬.৫৭ পিএম
  • ১৯৯ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকা থেকে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া গেছে। উক্ত মৃত নারীর পরিচয় শনাক্তে সহায়তার আহবান করছে সিংগাইর থানা পুলিশ।

গত ১৪ জানুয়ারি ২০২২ তারিখে সিংগাইর থানার ওয়াইজনগর চকবাড়ী সাকিনস্থ ওয়াইজনগর হইতে ফতেপুরগামী কাঁচা রাস্তার পশ্চিম পাশ সংলগ্ন খালের পানির মধ্যে হইতে খাকি রংয়ের কার্টুনে সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো প্লাষ্টিকের সাদা বস্তায় ভরা অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পাওয়া যায়। মৃত নারীর আনুমানিক বয়স ৩০ বছর। মৃতার পরনে নীল রংয়ের ফুলহাতা গোলগলা গেঞ্জি, লাল রংয়ের সুতি সেলোয়ার, কালো রংয়ের ব্রা ও বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে স্টীলের একটি আংটি পরিহিত ছিল। এ সংক্রান্তে সিংগাইর থানায় ১৪ জানুয়ারি, ২০২২ একটি মামলা করা হয়েছে। যার নম্বর- ২৩।

ছবিতে প্রদর্শিত মৃত নারীর ছবি, কাপড় ও  আংটি দেখে কেউ শনাক্ত করতে পারলে সিংগাইর থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ আঃ হালিম (০১৭১৬-৩৭৬৬২৫) অথবা অফিসার ইনচার্জ সিংগাইর থানা (০১৩২০-০৯৪৪২৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com