বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মালয়েশিয়ায় নতুন করে ৩০১০ জনের করোনা সনাক্ত, মৃত্যু ১২ জনের

  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২, ৬.৪৯ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়ায় রোববার নতুন করে তিন হাজার ১০ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২৮ লাখ আট হাজার ৩৪৭ জনে দাঁড়ালো। স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া উপাত্ত অনুযায়ী, নতুন করে আক্রান্তদের মধ্যে ২৬৩ জন দেশের বাইরে থেকে এসেছেন এবং অবশিষ্ট দুই হাজার ৭৪৭ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন।
এদিকে দেশটিতে নতুন করে ১২ জনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ৩১ হাজার ৭৯৩ জনে দাঁড়ালো।
মন্ত্রণালয় আরো জানায়, মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৮৪ জন এ ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে দেশটিতে সুস্থ হয়ে উঠা লোকের সংখ্যা বেড়ে মোট ২৭ লাখ ৩৫ হাজার ৩৫৫ জনে দাঁড়ালো। দেশটিতে বর্তমানে ৪১ হাজার ১৯৯ জন চিকিৎসাধীন রোগি রয়েছেন। এদের মধ্যে ১৮২ জননিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছেন এবং ৮৩ জনকে অক্সিজেন দিতে হচ্ছে।
রোববার মালয়েশিয়ায় এক লাখ ৪৭ হাজার ৬৫৫ জনকে টিকা দেয়া হয়েছে। এ পর্যন্ত দেশটিতে মোট জনসংখ্যার ৭৯.৭ শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং ৭৮.৬ শতাংশ মানুষ উভয় ডোজ টিকা নিয়েছেন। এছাড়া দেশটির ২৮.৭ শতাংশ মানুষ বুস্টার ডোজ গ্রহণ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com