মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১১.২৪ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলেও সরকার এখনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসিতে) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীদের প্রথম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসুচী জোরলোভাবে চলছে তাই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়তে পারে। সরকার শিক্ষা প্রতিষ্ঠান পরিস্থিতি গভীরভাবে পর্যাবেক্ষণ করছে। এখনো কোন শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমনের খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরও ব্যাপারটা নজরদারি করছে। স্বাস্থ্য বিধি মেনেই সকলকে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, বিপিএটিসির রেক্টর রমেন্দ্রনাথ বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ২৯ জন সহকারী শিক্ষা প্রকৌশলী অংশ গ্রহণ করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com