শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ভাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী স্বপন গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ১১.১৪ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম বাজার সংলগ্ন গোয়ালদী থেকে বিপুল পরিমান ইয়াবা সহ একাধিক মাদক মামলার আসামী মিজানুর রহমান স্বপন মাতুব্বর(৪৫),আলকাস মাতুব্বর(৩০) এবং সাজাপ্রাপ্ত আসামী নাসির চোকদার(৩৫) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। আটককৃত মিজানুর রহমান হচ্ছে উপজেলার গোয়ালদী গ্রামের আফিল উদ্দিন মাষ্টারের ছেলে এবং আলকাস মাতুববর উপজেলার পাঁচকুল গ্রামের রব মাতুব্বরের ছেলে। অপরদিকে সাজাপ্রাপ্ত উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের দলিল চোকদারের ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই আবুল কালাম আজাদ এবং এস,আই শহীদুল্লাহ সংগীয় পুলিশ নিয়ে এলাকার বাংলা লিংক টাওয়ারের নীচ থেকে একটি গোপন আস্তানা থেকে এবং নিজ বাড়ী থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত মিজানুর রহমান স্বপনকে ইতঃ পূর্বে বিপুল পরিমান ইয়াবা সহ মাদারীপুর ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল বলে জানান তিনি। সকালে তাদেরকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, এলাকায় মাদকদ্রব্যের অভায়ারন্য তৈরী হয়েছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com