শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

টিকাবিহীনদের জন্য বিপজ্জনক সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১১.০৪ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিশ্ব জুড়ে কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যেই নয়া সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা  প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসের। তিনি সতর্ক করেছেন, ওমিক্রন ভ্যারিয়ান্ট একটি বিপজ্জনক ভাইরাস বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা এখনও টিকা নেয়নি, তাদের জন্য।

টেড্রোস বলেন, যদিও ওমিক্রনের সংক্রমণের জেরে ডেল্টার তুলনায় কম জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও এটি একটি ‘বিপজ্জনক’ ভাইরাস-ই রয়ে গিয়েছে। বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি তাদের জন্য। কারণ, সব দেশে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে এই ওমিক্রন ভ্যারিয়ান্ট। ডেল্টাকে সরিয়ে জায়গা করে নিচ্ছে অতি সংক্রামক ওমিক্রন।

এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা  প্রধান আফ্রিকার কোভিড-১৯ টিকা দেওয়ার হার উল্লেখ করে বলেন, “আফ্রিকাতে ৮৫ শতাংশেরও বেশি মানুষ এখনও একটি ডোজও ভ্যাকসিন পাননি। যা উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা অতিমারীর চরম পর্যায়টি শেষ করতে পারব না।

তিনি জানান, টিকার হার দ্রুত করতে ডিসেম্বর মাসে নভেম্বরে পাঠানো কোভিডের টিকার দ্বিগুণ সংখ্যক ডোজ পাঠানো হয়েছে। আগামী দিনে কোভিডের এর আরও ১ বিলিয়ন ডোজ পাঠানো হবে।

বর্তমানে বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন সরবরাহ সহজ হতে শুরু করেছে বলেও জানান তিনি। একইসঙ্গে টেড্রোস আরও বলেন, চলতি বছরের মাঝামাঝি প্রতিটি দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই পথ পৌঁছতে আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। কারণ বিশ্বের ৯০টি দেশ এখনও ৪০ শতাংশ টিকাকরণ লক্ষ্যেও পৌঁছাতে পারেনি। আর সেই দেশগুলির মধ্যে ৩৬টি দেশ আবার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম লোককে টিকা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com