শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

রাজধানীতে ৬০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১০.৫৫ পিএম
  • ৬১৯ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও পিকআপসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাবুল, মোঃ হেলাল উদ্দিন ও মোঃ রুবেল মিয়া। এসময় তাদের হেফাজত হতে ৬০ কেজি গাঁজা ও একটি পিকআপ উদ্ধারমূলে জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম  জানান, বুধবার (১২ জানুয়ারি ২০২২) দুপুর ১২:২৫ টায় দারুস সালাম থানার শাহনাজ ফিলিং স্টেশন এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ৩৬ কেজি গাঁজাসহ বাবুলকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো বলেন, ঐ একই দিন (বুধবার) অপর এক অভিযানে রাত ০৯:০৫টায় যাত্রাবাড়ী থানার রায়েরবাগ ফুটওভার ব্রীজ এলাকা থেকে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপসহ হেলাল ও রুবেলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম ও যাত্রাবাড়ী থানায় পৃথক পৃথক মামলা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ এ কর্মকর্তা।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এর সার্বিক তত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম মিরপুর জোনাল টিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com