রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ঈশ্বরগঞ্জে নৌকা মনোনয়ন ফরম দাখিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ৫.২০ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচন ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সপ্তম ধাপের নির্বাচনের ১২ জানুয়ারী প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দানের শেষ তারিখ। এরই অংশ হিসেবে মাইজবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ মিয়া মনোনয়ন ফরম গত বুধবার  উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক উনার হাতে জমাদেন। উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুল হক একজন দক্ষ কর্মকর্তা হিসেবে উপজেলায় পরিচিতি রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক মোঃ আবুল মনসুর, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক তোখর ছাত্রনেতা মোঃ সরজুর ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান রতন, মাইজবাগ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক স্বপন, আলমগীর মনসুর বাবুলসহ দলীয় নেতৃবৃন্দ পাশে  ছিলেন। মাইজবাগ ইউনিয়নে ৯টি ওয়ার্ড রয়েছে । পুরুষ ভোটার সংখ্যা ১৬৯২৩, মহিলা ভোটার সংখ্যা ১৫৬২৩, মোট ভোটার সংখ্যা ৩২৫৪৬। এব্যাপারে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়া প্রতিনিধিকে বলেন সবাই আমাকে ভালোবেসে নৌকার প্রতীকের জনসমর্থন দিয়ে বিজয়ী করলে আমি সকলের পাশে থাকবো ইনশাআল্লাহ্‌ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com