শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো উত্তর কোরিয়া

  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২, ৬.১৫ এএম
  • ১৯০ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া মঙ্গলবার আরেকটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপান সরকারের তথ্যমতে এ বছরে এটি তাদের দ্বিতীয় বড় অস্ত্র পরীক্ষা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে যে গত সপ্তাহে পিয়ংইয়ং যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার তুলনায় এই ক্ষেপণাস্ত্র আরও উঁচু ক্ষমতাসম্পন্ন বলে মনে হচ্ছে।

উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার একটি নতুন “হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের” সফল পরীক্ষা করার দাবি করেছে। তবে দক্ষিণ কোরিয়ার সরকার বলছে উত্তর কোরিয়ার দাবিটি অতিরঞ্জিতন

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মতে, সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার উচ্চতায় প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়ে গেছে। গত সপ্তাহের পরীক্ষা যে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা হয়েছিল সেই একই অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

জাপানের কিয়োডো সংবাদ সংস্থা মঙ্গলবার জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলের বাইরে সাগরে গিয়ে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের কয়েক ঘণ্টা পর সর্বশেষ এই পরীক্ষাটি করলো তারা।

বৈঠকে যুক্তরাষ্ট্র এবং পাঁচটি নিরাপত্তা পরিষদের সদস্য এই পরীক্ষার নিন্দা করে বলেছে যে উত্তর কোরিয়া “আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ হুমকি।”

মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ঐ ক্ষেপণাস্ত্র নিক্ষেপগুলোকে “অত্যন্ত দুঃখজনক” বলে অভিহিত করেছেন। দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদও “গভীর দুঃখ” প্রকাশ করেছে।

উত্তর কোরিয়া সর্বশেষ পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। পরের দিন রাষ্ট্র-চালিত সংবাদপত্র প্রকাশিত হলে তারা সাধারণত ঐসব পরীক্ষা সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে থাকে।

বছর শেষের ভাষণে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন “এক মুহূর্ত বিলম্ব না করে” তার দেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com