শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

মাদক সেবন করে মাকে মারধর, ছেলের কারাদণ্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৯.৫৭ পিএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ মাদক সেবন করে মাকে মারধর করায় লক্ষ্মীপুরের রামগঞ্জে এক মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মো. আব্দুল আজিজ সর্দার ওরফে আরিফ নামের ওই মাদকসেবীকে পাঁচ মাসের কারাদণ্ড দেন। আরিফ উপজেলার হাজিরপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরিফ মাদক সেবন করে তার মাকে প্রায়ই মারধর করতেন। বিষয়টি পুলিশকে জানালে গতকাল দুপুরে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com