শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ভারতে কোভিডের বুস্টার ডোজের টিকাদান শুরু

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১২.০৩ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

ভারতে সোমবার থেকে শুরু হলো কোভিডের বুস্টার বা প্রিকশনারি ডোজের টিকাদান। আজ থেকে বয়স্করা ভ্যাকসিনের তিন নম্বর ডোজ পাবেন। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের এই টিকা দেওয়া শুরু হবে সোমবার থেকে।

শুধু ষাটোর্ধ্ব বয়স্ক নাগরিকরাই নন, প্রিকশনারি ডোজ পাবেন দেশের প্রথম সারির কোভিড যোদ্ধারাও। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাই কর্মচারী, পুলিশ, এমন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে এই ভ্যাকসিন দেওয়া হবে।

বড়দিনের রাতে জাতির উদ্দেশে বড় ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি কোভিড যোদ্ধা এবং কোমর্বিড বয়স্কদের তিন নম্বর টিকা দেওয়ার কথা জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই টিকা নেওয়ার জন্য কাউকে আগে থেকে কোউইন পোর্টালে রেজিস্ট্রার করতে হবে না। যারা টিকা নিতে ইচ্ছুক তারা সোজা টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে প্রিকশনারি বা বুস্টার ডোজ।

কোভিডের দ্বিতীয় ডোজটি নেওয়ার ৯ মাস পর এই বুস্টার ডোজ নেওয়া যাবে। আগের দুবার যে ভ্যাকসিন নেওয়া হয়েছিল, তিন নম্বর বারেও সেই ভ্যাকসিনই নিতে হবে। এক্ষেত্রে কোভিশিল্ড আর কোভ্যাকসিনের ‘মিক্স অ্যান্ড ম্যাচ’ করা যাবে না।

দেশজুড়ে দিন দিন রেকর্ড হারে বাড়ছে কোভিড সংক্রমণ। সংক্রমণের এই ঢেউয়ের মাঝে বুস্টার টিকা দেওয়া শুরু হচ্ছে ভারতে। সেই সঙ্গে ছোটদের প্রথম টিকা দেওয়াও চলছে। ১৫ থেকে ১৮ বছর বয়সিরা পাচ্ছে টিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com