শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ১১ লাখ ৩০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ১১.৪৩ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার করোনাভাইরাসে অন্তত ১১ লাখ ৩০ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে। এটি একদিনে নতুন শনাক্তের বিশ্ব রেকর্ড। এর আগে ৩ জানুয়ারিতে শনাক্তের সংখ্যা ছিল ১০ লাখ ৩০ হাজার। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিশ্বের কোনো দেশেই দ্রুত বিস্তার লাভ করা করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার কমার লক্ষণ দেখা যায়নি, বলছে রয়টার্স।

দেশটিতে সাপ্তাহিক গড় শনাক্ত প্রতি দুই সপ্তাহে তিনগুণ বেড়েছে। এ ছাড়া অনেক অঙ্গরাজ্য সাপ্তাহিক প্রতিবেদন না দেওয়ায় প্রতি সোমবার প্রচুর পরিমাণে শনাক্ত দেখা যায়। এখন পর্যন্ত সব প্রদেশ সোমবার প্রতিবেদন জমা দেয়নি। জমা হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।গত বছরের জানুয়ারিতে দেশটির জনগণ নতুন শনাক্তের রেকর্ড দেখেছিল। সে সময় প্রচুর সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময়টিতে তিন সপ্তাহে নতুন শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছিল।দেশটিতে ১৩ লাখ ৫৫ হাজারের বেশি রোগী কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন যা গত বছরের জানুয়ারির রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত বছর জানুয়ারিতে ১ লাখ ৩২ হাজার রোগী ভর্তি হয়েছিলেন।যদিও ওমিক্রন কম গুরুতর, তারপরও হাসপাতালের ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ইতোমধ্যে বেশ কিছু ক্ষেত্রে ওমিক্রনের প্রভাব দেখা গেছে। ওমিক্রন হাসপাতালের কর্মী দিয়ে সেবা ব্যাহত করতে পারে।সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কর্মী, শিক্ষক ও বাস চালকের অনুপস্থিতিতে স্কুলের কার্যক্রম ব্যহত হয়েছে। শিকাগো চতুর্থ দিনের জন্য ক্লাস বাতিল করেছে। কারণ, সেখানের প্রশাসন এবং শিক্ষকরা বর্ধিত সংক্রমণ মোকাবেলায় কী করতে হবে, সে বিষয়ে একমত হতে ব্যর্থ হয়েছেন।নিউইয়র্কে বিপুল সংখ্যক শ্রমিক অসুস্থ হওয়ায় তিনটি সাবওয়ে লাইনে পরিষেবা স্থগিত করা হয়েছে। কর্মীদের অফিসে ফেরার জন্য কোম্পানির পরিকল্পনাও ব্যাহত হয়েছে। সেখানে প্রতিদিন গড়ে ১ হাজার ৭০০ মৃত্যুর ঘটনা ঘটছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com