মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পর্দায় ফিরছেন আনুশকা

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১০.৪৮ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ তিন বছর পর ফের অভিনয়ে ফিরতে চলেছেন তিনি। গতকাল সকালে এই সুখবর জানান স্বয়ং আনুশকা। ইনস্টাগ্রামে ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর টিজার শেয়ার করেন তিনি। টিজারটি শেয়ার করে আনুশকা লেখেন, এই ছবিটি ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত। এটা আত্মত্যাগের গল্প। আমার কাছে ভীষণ স্পেশাল। এই ছবিতে এমন অনেক কিছু দেখানো হবে যা ঝুলনের জীবন এবং মহিলা ক্রিকেটকে দিশা দেখাবে। কারণ, ঝুলন যখন ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন তখন একজন মেয়ে হয়ে খেলার দুনিয়ায় পা রাখা যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। আগামী প্রজন্ম ঝুলন এবং তার সতীর্থদের কাছে কৃতজ্ঞ থাকবে। প্রত্যেক মহিলা ক্রিকেটারকে কুর্নিশ। উল্লেখ্য, ঝুলন গোস্বামীকে নিয়ে বায়োপিক তৈরি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখা গিয়েছিল বিরাটপত্নীকে। তবে সেই ছবিটি এই বায়োপিকের কিনা তা নিয়ে বলিউডে গুঞ্জন কম হয়নি। প্রথমে করোনা, পরে আনুশকা অন্তঃসত্ত্বা হওয়ায় এই ছবির শুটিং বাধা পায়। ঝুলনের ভূমিকায় বিরাটপত্নী আনুশকাকে দেখা যাবে না বলেও গুঞ্জন ছড়ায়। বিরাটের সঙ্গে বোর্ডের দ্বন্দ্বের জন্য ক্রিকেটারের বায়োপিক থেকে আনুশকা নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বলিপাড়ায় রটে যায়। তবে তা নিছকই গুঞ্জন ছাড়া যে কিছুই নয়, আনুশকার গতকাল সকালের পোস্টেই বিষয়টি পরিষ্কার হয়। নেটফ্লিক্স অরিজিনাল হিসেবেই তৈরি হচ্ছে ‘চাকদা এক্সপ্রেস’। এই ছবিটি পরিচালনা করছেন আনুশকা অভিনীত ‘পরী’ ছবির পরিচালক প্রসিত রায়। সহ-প্রযোজকের পাশাপাশি নাম ভূমিকাতেও দেখা যাবে ভামিকার মাকে। টিজার দেখে মুগ্ধ অনুরাগীরা। ‘চাকদা এক্সপ্রেস’ দেখার অপেক্ষায় প্রায় সকলেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com