শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৬.১২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

 

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যায়ক্রমে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, ভোক্তা অধিকার কমিটি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটি, সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রন কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন অংশগ্রহনের মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন এর সভাপত্তিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী ভুমি কমিশনার মোছাঃ আফরো জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ শমসের মন্ডল, বেতদিঘী উইপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাকের বাবুল, শিবনগন ইউপি চেয়ারম্যান মোঃ সামিদুল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার আবুল কালাম আজাদ প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন বলেন, মাদক, বাল্য বিবাহ, চোরা কারবারি নিয়ন্ত্রনে সকলকে সজাগ থাকতে হবে এবং যে সকল বিষয় সমাজ ও মানবদেরে জন্য ক্ষতিকর সে সব বিষয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়ার উপরে জোর দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com