মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

প্রবাসীদের জন্য ২০২২ এর নতুন চমক “প্রবাসী আমি”

  • আপডেট সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৭.৩৪ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ মিউজিক ভিডিও তে আবারও নতুন চমক নিয়ে হাজির হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সেইজ মাল্টিমিডিয়া। ইতি পূর্বে সেইজ মাল্টিমিডিয়া প্রযোজিত প্রবাসীদের নিয়ে ” আমার সোনার ময়না পাখি ” শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ করে। এই গানটি ভার্চ্যুয়াল জগতে ব্যাপক সাড়া জাগায়। অল্প দিনেই যার ভিউয়ার্স প্রায় আড়াই কোটি। মিউজিক ভিডিওটি সবার হৃদয় ছুঁয়ে যায়। তারই ধারাবাহিকতায় এবার প্রবাসীদের নিয়ে আবারো মিউজিক ভিডিও নির্মাণের জন্য বিপুল সংখ্যক দর্শকের অনুরোধ আসে। আর তাদেরই সম্মানে নির্মাণ প্রতিষ্ঠান সেইজ মাল্টিমিডিয়া(Sage Multimedia) নতুন চমক হিসেবে প্রবাসীদের নিয়ে নির্মাণ করেছেন “প্রবাসী আমি” শিরোনামে মিউজিক ভিডিওটি। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন চ্যানেল আই সেরা কন্ঠের শাকিল মাহমুদ। চিত্রনাট্য ও পরিচালনা অপূর্ব আমিন। বাস্তব গল্প ভিত্তিক মিউজিক ভিডিওটি তে পর্দায় রূপদান করেছেন মোসফিকুর শুভ, শিখা মৌ, বৈদ্য নাথ সাহা, খায়রুল আলম, নূপুর, শিপু, নিশা অনন্যা চৌধুরী প্রমুখ। “প্রবাসী আমি” গানটিতে প্রধান চরিত্রের অভিনেতা মোসফিকুর শুভ জানান, এমন মানসম্মত কাজে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। নির্মাতা অপূর্ব আমিন জানান, এই মিউজিক ভিডিও তে গানের বানীতে এবং নির্মাণে দর্শক বাস্তবতার প্রতিচ্ছবি অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস। “প্রবাসী আমি” মিউজিক ভিডিও টি সেইজ মাল্টিমিডিয়া (Sage Multimedia) ইউটিউব চ্যানেলে ইতিপূর্বেই মুক্তি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com