শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চিলি আগামী সপ্তাহে ৪র্থ ডোজ কোভিড টিকা দেয়া শুরু করবে

  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ৭.৫৮ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, সোমবার থেকে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের কোভিড ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়া শুরু করা হবে। দেশটিতে গত ছয় মাসের মধ্যে এ সপ্তাহে করোনার সর্বোচ্চ সংখ্যক দৈনিক সংক্রমণ ঘটেছে।

ওমিক্রন আবির্ভাবের পূর্বে নতুন সংক্রমণ সনাক্তের সংখ্যা বিশ্বের অন্যান্য দেশের মতো স্থিতিশীল ছিল।

পিনেরা বৃহস্পতিবার বলেছেন, “টিকা সুরক্ষা ছাড়া একজন ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা ৬ গুণ বেশি ও বুস্টার ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তির তুলনায় সে ব্যক্তির আইসিইউ হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হওয়ার আশঙ্কা ২০ গুণ বেশি।”

চিলিতে টিকাদান প্রক্রিয়া ব্যাপকভাবে সফল হয়েছে। জনসংখ্যার ৮৭ শতাংশ সম্পূর্ণ টিকা এবং প্রায় ৬৭ শতাংশ বুস্টার ডোজ টিকা গ্রহন করেছে।

পিনেরা বলেন, অভিজ্ঞতায় দেখা গেছে যে, ভ্যাকসিন ও বুস্টারের কার্যকারিতা সময়ের সঙ্গে ও নতুন রূপের আবির্ভাবে হ্রাস পায়।

কমপক্ষে ছয় মাস আগে শেষ ডোজ টিকা গ্রহনকারী ১২ বছরের বেশি বয়সীরাও ৭ ফেব্রুয়ারি থেকে ৫৫ বছরের বেশি বয়সী লোকদের সঙ্গে সোমবার থেকে চতুর্থ ডোজ টিকা গ্রহণ করতে পারবে।

বৃহস্পতিবার চিলিতে করোনা ভাইরাসে আরো ৩,১৩৪ জন সংক্রমিত হয়েছে এবং ৩০ জন মারা গেছে। তথ্য সূত্র: বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com