শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চীনে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১৬ জন

  • আপডেট সময় শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ৭.৪৭ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

 

চীনের দক্ষিণাঞ্চলীয় চংকিং শহরে একটি ক্যাফেটেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন.  উদ্ধার কাজ চলছে। শুক্রবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে ঘটে এ দুর্ঘটনা।

স্থানীয় সময় শনিবার (৮ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শুক্রবার মধ্যরাত পর্যন্ত ধসে পড়া ভবনের ভেতর থেকে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। আটকা পড়াদের মধ্যে ১৬ জন মারা গেছেন।

জানা গেছে, উদ্ধার হওয়া ২৬ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর ছয়শ জনের উদ্ধারকর্মী উদ্ধার কাজে অংশ নিয়েছে।

সিনহুয়ার গ্লোবাল সার্ভিস গ্লোবালিংয়ের মতে, লোকজন যখন দুপুরের খাবার খাচ্ছিল তখন বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com